Holidays for Durga Puja and DSE to remain open on October 17, 2026
12 Oct 2026
সরকার শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২২ অক্টোবর, ২০২৬ তারিখকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজার ছুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ২০ অক্টোবর, ২০২৬ থেকে ২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে। উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী, এক্সচেঞ্জটি ১৭ অক্টোবর, ২০২৬ (শনিবার) খোলা থাকবে এবং এদিন নিয়মিত সময়সূচি অনুযায়ী লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। এরপর ২৫ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে এক্সচেঞ্জের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পুনরায় শুরু হবে।